ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে: সালাহউদ্দিন
দেশের রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আনতে হলে সকলকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, যদি আমরা সৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরুত্থান না চাই, তবে আমাদেরকে ভালো রাজনৈতিক চর্চা, আদর্শিক রাজনীতির স্থাপন এবং তা লালন করতে হবে।
সালাহউদ্দিন আহমেদ। বলেন, “শুধু আইন, সংবিধান বা নিয়ম-কানুন পরিবর্তন করলেই কার্যকর সংস্কার সম্ভব নয়। মানসিক সংস্কার ছাড়া প্রকৃত গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা পাবে না। রাজনীতির সাথে জড়িত সবাইকে সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।”
দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রসঙ্গে তিনি জানান, এদিন ঢাকা শহরে খাল-নালা-নর্দমা পরিষ্কার অভিযানে দলীয় নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তিনি বলেন, “এর মাধ্যমে আমরা নতুন যাত্রা শুরু করেছি। সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য সর্বক্ষেত্রে সংস্কারের মধ্য দিয়ে যাব।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “আমরা চাই না জনগণ রাজনৈতিক কর্মসূচিতে দুর্ভোগ পোহাক। আমাদের কর্মসূচি যেন জনবান্ধব হয় এবং মানুষ আনন্দ উপভোগ করতে পারে। এটাই ভালো রাজনৈতিক সংস্কৃতি। এই সংস্কৃতি লালনের মাধ্যমে অতীতের ফ্যাসিবাদী অপসংস্কৃতি ও অপ-রাজনীতি নির্মূল হবে।”
শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, গণতান্ত্রিক চর্চা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার মাধ্যমে বাংলাদেশ এমন এক স্তরে পৌঁছাবে যেখানে ভবিষ্যতে ফ্যাসিবাদ ও সৈরতন্ত্রের পুনরুত্থানের কোনো সুযোগ থাকবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি