ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
শরীরে ভিটামিন ডি কমে গেলে যে ৭টি লক্ষণ প্রকাশ পায়
লাইফস্টাইল ডেস্ক: ‘ভিটামিন ডি’ আমাদের শরীরের জন্য অপরিহার্য একটি খাদ্য উপাদান, যা হাড়, পেশি এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করে। সূর্যালোকের উপস্থিতিতে ত্বকে কোলেস্টেরল থেকে এটি তৈরি হয়। তবে এর ঘাটতি শরীরে বিভিন্ন জটিল সমস্যা সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কিছু সহজ লক্ষণেই বোঝা যায় ভিটামিন ডির অভাব ঘটেছে।
ভিটামিন ডি হাড় ও রক্তের ক্যালসিয়ামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ নিশ্চিত করে, যা হাড় ও অন্যান্য টিস্যু সুস্থ রাখার জন্য জরুরি। দীর্ঘমেয়াদি ঘাটতি প্রাপ্তবয়স্কদের মধ্যে অস্টিওম্যালাসিয়া (হাড় নরম হয়ে যাওয়া) এবং শিশুদের মধ্যে রিকেটের ঝুঁকি বাড়ায়।
ভিটামিন ডি অভাবের সাধারণ লক্ষণগুলো হলো—
ক্ষত নিরাময়ে বিলম্ব: নতুন ত্বক গঠনে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ, তাই এর অভাবে ক্ষত দ্রুত সেরে উঠতে পারে না।
হাড় দুর্বল হওয়া: পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে ক্যালসিয়াম শোষণে সমস্যা হয়, ফলে হাড়ের ঘনত্ব কমে এবং সহজে ভাঙতে পারে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে।
পেশি ব্যথা: দীর্ঘস্থায়ী পেশিব্যথার সঙ্গে ভিটামিন ডির ঘাটতির সম্পর্ক রয়েছে।
বারবার অসুস্থ হওয়া: রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
হাড় ও কোমরের ব্যথা: ক্যালসিয়াম শোষণে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এর অভাবে কোমর ও হাড়ে ব্যথা হতে পারে।
অবসন্নতা ও ক্লান্তি: দুর্বলতা ও ক্লান্তি অনিবার্য হয়ে ওঠে।
বিষণ্নতা: মানসিক স্বাস্থ্যের ওপরও ভিটামিন ডির প্রভাব রয়েছে; এর ঘাটতি বিষণ্নতার কারণ হতে পারে।
বিশেষজ্ঞরা বলেন, পর্যাপ্ত সূর্যালোক, সুষম খাদ্য এবং প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণের মাধ্যমে এই ঘাটতি পূরণ করা সম্ভব। তাই শরীরে এই উপাদানের অভাবের লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা