ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আমি লড়াই করার মানুষ, শেষ পর্যন্ত লড়ে যাবো: ভিপি প্রার্থী জামাল
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী জামাল উদ্দিন মুহাম্মদ খালিদ ঘোষণা দিয়েছেন যে, তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। এই ঘোষণা এসেছে প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাহিন সরকার আকস্মিকভাবে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কয়েক ঘণ্টা পরই।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জামাল উদ্দিন মুহাম্মদ খালিদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
পোস্টে জামাল উদ্দিন উল্লেখ করেন, "আমার কোনো রাজনৈতিক হিসাব-নিকাশ নেই। শিক্ষার্থীদের জন্য কাজ করে এসেছি সবসময়। ফলে আমার হারানোরও কিছু নেই। ।"
তিনি আরও লেখেন, "আমার শক্তি শিক্ষার্থীদের ভালোবাসা। অন্যকিছুর ওপর ভরসা করে আমি নামিনি।" এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, তার নির্বাচনী প্রচারে তিনি অন্য কোনো রাজনৈতিক শক্তির উপর নির্ভরশীল নন, বরং শিক্ষার্থীদের সমর্থনই তার মূল অনুপ্রেরণা।
উল্লেখ্য, সাবেক এনসিপি নেতা ও জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক মাহিন সরকার ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে জিএস প্রার্থী হয়েছিলেন। তার এই ঘোষণার পর তাকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কার করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান