ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
কৌশলগত পরিকল্পনায় কনফিডেন্স সিমেন্টের বড় পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসির সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডে (সিসিডিএল) থাকা সব শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
কোম্পানি সূত্র জানিয়েছে, কৌশলগত লক্ষ্য অর্জন এবং তাৎক্ষণিক আর্থিক প্রয়োজন মেটাতে সিসিডিএলের ১৪ কোটি ৯ লাখ ৭৫ হাজার ১৫৭টি সাধারণ শেয়ার বিক্রি করা হবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা, ফলে মোট বিক্রয়মূল্য দাঁড়াবে ১৪০ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৫৭০ টাকা। শেয়ারগুলো কোম্পানির আরেক সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেডের (সিপিএইচএল) কাছে হস্তান্তর করা হবে। এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি শেয়ার ক্রয় চুক্তি স্বাক্ষরিত হবে। তবে চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন হবে শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর।
এই সিদ্ধান্তের অনুমোদনের জন্য কোম্পানির সপ্তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১৮ অক্টোবর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য ২৪ সেপ্টেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কনফিডেন্স সিমেন্টের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৬৭ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ৮ টাকা ৬ পয়সা (পুনর্মূল্যায়িত)।
২০২৩-২৪ অর্থবছরে কনফিডেন্স সিমেন্ট বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৮ টাকা ৭৩ পয়সা এবং এনএভিপিএস দাঁড়িয়েছিল ৭৪ টাকা ৭৫ পয়সা। এর আগের ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করেছিল। সে সময় ইপিএস দাঁড়িয়েছিল ৩ টাকা ৩১ পয়সা এবং এনএভিপিএস ছিল ৬৯ টাকা ৮৯ পয়সা।
১৯৯৫ সালে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮৬ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৯৩ কোটি ৬৪ লাখ টাকা। মোট শেয়ারের সংখ্যা ৮ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ৭৯০টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৩০.৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৭.৩৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩২.৩২ শতাংশ শেয়ার।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে