ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
পতনেও লেনদেনে আলো ছড়ালো ৭ খাত
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ১ হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৫৯ কোটি ৩ লাখ টাকা কম। এর মধ্যেও লেনদেন বাড়াতে তৎপর ছিল ৭ খাত। অর্থাৎ পতনের বাজারেও এই ৭ খাতে টাকার অংকে লেনদেন বেড়েছে। আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেন বৃদ্ধি পাওয়া ৭টি খাত হলো- প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, লাইফ ইন্স্যুরেন্স, বিদ্যুৎ ও জ্বালানি, জেনারেল ইন্স্যুরেন্স, আর্থিক এবং কাগজ ও প্রকাশনা।
আজ ডিএসইতে এই খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। এদিন ডিএসইতে এ খাতে লেনদেন হয়েছে ১৪৩ কোটি ৩০ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ১৯ কোটি ১৫ লাখ টাকা বেশি।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে তথ্য প্রযুক্তি খাতে। আজ এই খাতে লেনদেন হয়েছে ১২৮ কোটি ১৫ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৩৫ কোটি ১৪ লাখ টাকা বেশি।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। খাতটিতে আজ লেনদেন হয়েছে ৭৯ কোটি ২০ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ২৫ কোটি ২০ লাখ টাকা বেশি।
অন্য খাতগুলোর মধ্যে- বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৬৭ লাখ ৬০ হাজার টাকা, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৬০ কোটি ২০ লাখ টাকা, আর্থিক খাতে ৫৯ কোটি ৩০ লাখ টাকা এবং কাগজ ও প্রকাশনা খাতে ৫৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেদেন হয়েছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি