ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
উত্থানের পথে বাঁধা হয়ে দাঁড়াল ১০ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৪.২৭ পয়েন্টে। সূচকের এই পতনের নেতৃত্বে ছিল ১০ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ১০টি হলো- ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাইটেক, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, গ্রামীণ ফোন, বিকন ফার্মা, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া এবং প্রাইম ব্যাংক। আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৩০ পয়েন্ট কমিয়েছে এই ১০ কোম্পানি।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট কমিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি এদিন ডিএসইর সূচকে প্রায় ৮ পয়েন্ট কমিয়েছে। আজ ব্যাংকটির শেয়ার দর ২ টাকা ২ বা ২.৬৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৩ টাকা ৮০ পয়সায়। এদিন ব্যাংকটির শেয়ার দর ৭৩ টাকা ৫০ পয়সা থেকে ৭৬ টাকায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ২৭ কোটি ১৮ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট কমিয়েছে ওয়ালটন হাইটেক। কোম্পানিটি সূচকে ৫ পয়েন্টের বেশি কমিয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৯০ পয়সা বা ২.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৮১ টাকা ৪০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৪৭৮ টাকা থেকে ৫১০ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১৪ কোটি ২৭ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট কমিয়েছে স্কয়ার ফার্মা। কোম্পানিটি ডিএসইর সূচক থেকে প্রায় ৪ ২ পয়েন্ট কমিয়েছে। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ০.৮৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২২১ টাকা ৭০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২২১ টাকা ৪০ পয়সা থেকে ২২৪ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১০ কোটি ১৮ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য ৭ কোম্পানির মধ্যে- ইসলামী ব্যাংক প্রায় ৩ পয়েন্ট, গ্রামীণ ফোন প্রায় ৩ পয়েন্ট, বিকন ফার্মা ২ পয়েন্টের বেশি, পূবালী ব্যাংক প্রায় ২ পয়েন্ট, সিটি ব্যাংক ১ পয়েন্টের বেশি, ব্যাংক এশিয়া ১ পয়েন্ট এবং প্রাইম ব্যাংক ১ পয়েন্ট কমিয়েছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ