ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
পতনের বাজারেও উত্থানের আলো দেখছেন বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শুরুতে শেয়ারবাজারে বড় উত্থান দেখা গেলেও আজ বৃহস্পতিবার উভয় শেয়ারবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে বিনিয়োগকারীরা এখনও উত্থানের সম্ভাবনার আভাস দেখছেন। আজ সূচক ও লেনদেন সামান্য কমলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে। আগের কার্যদিবসগুলোতে সূচকের সঙ্গে সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের দর কমার প্রবণতা দেখা যেত, আজ তার পুরো বিপরীত চিত্র লক্ষ্য করা গেছে। এই পরিস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে আশা জাগিয়েছে যে, শেয়ারবাজার আগামী দিনে আরও উচ্চতায় উঠবে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও অল্প সময়ের মধ্যে পতনের ধারা স্পষ্ট হয়। এরপর আবার সূচকের তীর উপরের দিকে উঠে যায় এবংস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলতে থাকে। যে কারণে দুপুর ১টায় ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৬৪৯ পয়েন্টে। কিন্তু এরপর আবারও সূচকের তীর একটানা নিচের দিকে নামতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমে যায়। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর ঊর্ধ্বমুখী ছিল।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৪.২৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৩০.০৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৩.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮২.৭৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৫টির দর বেড়েছে, ১৪৫টির দর কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগেদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯৭ কোটি ৫৬ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৫৯ কোটি ৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
এদিন সিএসইতে ১২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৮টির, কমেছে ১০৮টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯৭.৪০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭০.৫৩ পয়েন্ট বেড়েছিল।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে