ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
নতুন সভাপতি পেল পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
ডুয়া ডেস্ক : ৬২ ভোট পেয়ে জাতীয় সংসদ বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেইলের হেড অব নিউজ হারুন জামিল। আর সাধারণ সম্পাদক হয়েছেন শওকত আলী খান লিথো।
সভপতি পদের অন্য প্রার্থী ছিলেন দৈনিক কালের কণ্ঠের নিখিল ভদ্র। তিনি পেয়েছেন ৫০ ভোট।
শনিবার (১১ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) বার্ষিক সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেলা ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
এতে সভাপতি পদে নির্বাচিত হন হারুন জামিল। সাধারণ সম্পাদকসহ বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। তবে কার্যনির্বাহী সদস্য পদে ক্রমধারা নির্ধারণে ভোট দিয়েছেন ভোটাররা।
সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফয়েজ উল্লাহ ভুঁইয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান, অর্থ সম্পাদক পদে শাহজাহান মোল্লা, দফতর সম্পাদক পদে নাজমুল ইসলাম তানিম আহমেদ নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন মশিউর রহমান (৭১ ভোট), মনিরুল ইসলাম (৫১ ভোট), রফিকুল ইসলাম সবুজ (৫১ ভোট), জাহাঙ্গীর কিরণ (৫০ ভোট) ও হাবিবুর রহমান পঞ্চায়েত (৪৮ ভোট)।
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-২) মো. এমদাদুল হক।
আর নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা নীলুফার ইয়াসমিন ও মো. শোয়াইব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ