ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
মার্কেন্টাইল ব্যাংকের নতুন এমডি হলেন মতিউল হাসান
ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মতিউল হাসান।
এর আগে তিনি একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এডিএমডি) ও চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ শনিবার (৩০ নভেম্বর) ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮৪ সালে মতিউল হাসান আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। কর্মজীবনে তিনি আইএফআইসি ব্যাংকের বিভিন্ন শাখা, হেড অফিস এবং লোকাল অফিস মতিঝিল শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে তিনি আইএফআইসি ব্যাংকের পাকিস্তান শাখাগুলোর গুরুত্বপূর্ণ পদে ও নেপাল বাংলাদেশ ব্যাংকে (আইএফআইসির জয়েন্ট ভেঞ্চার) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কাজ করেছেন। পরে ২০১৪ সালে মতিউল হাসান মার্কেন্টাইল ব্যাংকে ডিএমডি পদে যোগ দেন।
মতিউল হাসান দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেছেন। এছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স পাকিস্তানের একজন অ্যাসোসিয়েট।
বায়েজীদ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ