ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
১১৮৮ কোটি বাজেটের সিনেমা: রাজামৌলির হাত ধরে নতুন রেকর্ড
বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতীয় সিনেমার আলোচিত নির্মাতা এস এস রাজামৌলি নতুন ছবি ‘এসএসএমবি ২৯’ নিয়ে আবারও আলোচনায়। এরই মধ্যে সিনেমাটি ঘিরে দর্শকদের মাঝে প্রত্যাশার পারদ বেশ উঁচুতে উঠেছে। কারণ, এই ছবিতেই একসঙ্গে হাজির হচ্ছেন মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারনের মতো তারকারা।
ইতোমধ্যেই ছবির মহরৎ সম্পন্ন হয়েছে এবং বড় অংশের শুটিং শেষ হয়েছে আফ্রিকার বিভিন্ন জনপ্রিয় লোকেশনে। কেনিয়ার মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো ও আম্বোতেলি—এসব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গায় ধারণ করা হয়েছে ছবির গুরুত্বপূর্ণ দৃশ্য।
শুটিং চলাকালে রাজামৌলি সাক্ষাৎ করেন কেনিয়ার প্রধানমন্ত্রী ক্যাবিনেট সচিব ও পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাবাদীর সঙ্গে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি শেয়ার করে তিনি জানান, সিনেমাটি বিশ্বের অন্তত ১২০টি দেশে মুক্তি পাবে।
কেনিয়ার গণমাধ্যমের দাবি, ছবিটির বাজেট প্রায় ১৩৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১১৮৮ কোটি টাকা। বাজেটের দিক থেকে এটি এশিয়ার চলচ্চিত্র ইতিহাসের অন্যতম বৃহৎ প্রকল্প হতে যাচ্ছে।
শোনা যাচ্ছে, ‘এসএসএমবি ২৯’ দুই ভাগে মুক্তি পেতে পারে। যদিও নির্মাতারা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া ও মহেশ বাবুর জুটি নিয়ে ভক্তদের আগ্রহ চরমে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী