ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
৫১ বছর বয়সে রাকসু নির্বাচনে প্রার্থী শাহরিয়ার মোর্শেদ খান
নিজস্ব প্রতিবেদক:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫১ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থী বুধবার দুপুর ১টার দিকে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন উত্তোলনের পর শাহরিয়ার জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে চেনে ও সমর্থন দেয়। তিনি আশা প্রকাশ করেন, একজন সংগ্রামী হিসেবে সবাই তার পাশে দাঁড়িয়ে ভোট দেবেন। তিনি বিবাহিত এবং চার কন্যাসন্তানের বাবা, তার একটি মেয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
শাহরিয়ার মোর্শেদের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর গ্রামে। তিনি হবিবুর রহমান হলে থাকেন এবং তার জামাই জিয়া হলে আবাসিক ছাত্র।
এদিকে, আজই শেষ হচ্ছে রাকসু নির্বাচনের মনোনয়ন উত্তোলনের সময়সীমা ও ডোপ টেস্টের সময়সীমা। আজ পর্যন্ত সিনেটে ২ জন ও কেন্দ্রীয় পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)