ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
প্রেমের প্রস্তাবে পিয়ার পাল্টা ধোঁকা—নম্বর দিলেন থানার
নিজস্ব প্রতিবেদক:সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের বিড়ম্বনায় পড়া নতুন কিছু নয়। বিশেষ করে অভিনেতা-অভিনেত্রীদের উদ্দেশ্য করে প্রায়ই নানারকম অশালীন ও কুরুচিপূর্ণ বার্তা পাঠান কিছু নেটিজেন। এমনই এক ঘটনা সামনে এনেছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল।
সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি জানান, এক ব্যক্তি তার ইনবক্সে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির প্রস্তাব দিয়েছেন। বার্তাগুলোতে ওই ব্যক্তি নিজেকে ‘অন্ধভক্ত’ দাবি করে নানা আবেগঘন ও বিব্রতকর কথাবার্তা বলেন। একপর্যায়ে তিনি ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বরও চান।
পিয়া এসব বার্তার সরাসরি জবাব না দিয়ে গুলশান থানার একটি ফোন নম্বর পাঠিয়ে দেন। সেই স্ক্রিনশটও পোস্টের সঙ্গে যুক্ত করেন তিনি। পিয়ার এই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয় এবং ব্যাপক প্রশংসা কুড়ায়।
অনেকে তার এই কৌশলী ও বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়ার প্রশংসা করে মন্তব্য করেন, এমন জবাবই হওয়া উচিত। পাশাপাশি অনেকেই অনুরাগীদের প্রতি আবেদন জানান, তারা যেন তারকাদের ব্যক্তিগত পরিসর ও সম্মান বজায় রাখেন।
বর্তমানে সেলিব্রিটিরা অনলাইন হয়রানির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। এ ধরনের ঘটনার বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানো ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে সমাজের নানা মহল থেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ