ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
অভিনেত্রী রান্যা রাওসহ চারজনের ২৭০ কোটি জরিমানা
নিজস্ব প্রতিবেদক: দুবাই থেকে সোনা পাচারের অভিযোগে অভিযুক্ত কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে ১০২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। চলতি বছরের মার্চে গ্রেপ্তার হওয়ার পর মে মাসে জামিনে মুক্তি পেলেও তার বিরুদ্ধে মামলা চলছিল। এবার সেই মামলায় তাকে মোটা অঙ্কের এই জরিমানা করা হলো।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই বিশাল অঙ্কের জরিমানা পরিশোধের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। বেঁধে দেওয়া সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে অভিনেত্রীকে আরও কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে এবং তার সম্পত্তিও বাজেয়াপ্ত হতে পারে।
শুধু রান্যা রাও নন, এই মামলায় আরও তিনজনকে জরিমানা করা হয়েছে। তরুণ কোন্দুর রাজুকে ৬৭.৬ কেজি সোনা পাচারের অভিযোগে ৬২ কোটি টাকা এবং সাহিল জৈন ও ভারত জৈনকে ৬৩.৬১ কেজি সোনা পাচারের অভিযোগে ৫৩ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে ডিআরআই এই চারজনের কাছ থেকে প্রায় ২৭০ কোটি টাকা জরিমানা আদায় করবে।
উল্লেখ্য, ভারতের সিনিয়র আইপিএস অফিসার রামচন্দ্র রাওয়ের মেয়ে রান্যা রাওকে দুবাই থেকে বেঙ্গালুরু ফেরার পথে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমে আটক করা হয়। নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ সোনা বহন করার অভিযোগে ৩ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ১২.৫৬ কোটি টাকার সোনার বাট উদ্ধার করা হয়েছিল। এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২.০৬ কোটি টাকার সোনার গয়না এবং ২.৬৭ কোটি টাকার নগদ টাকা উদ্ধার করা হয়।
২০১৪ সালে 'মানিক্য' সিনেমায় কন্নড় সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এরপর তিনি আরও কয়েকটি দক্ষিণী চলচ্চিত্রে কাজ করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী