ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড আবেদন
নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ ব্যাপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর, ২০২৫) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিদ্দিকের উপস্থিতিতে এই রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে। গুলশান থানার উপ-পরিদর্শক মোক্তার হোসেন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এই তথ্য জানান।
আদালতে জমা দেওয়া রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা, গুলশান থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম, উল্লেখ করেন যে সিদ্দিকুর রহমান সুকৌশলে শাহজাদপুরের সুবাস্তু নগরভ্যালির সামনে উপস্থিত থেকে অর্থের যোগান দিয়েছিলেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে নিবৃত্ত করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটে। আবেদনে আরও বলা হয়েছে, এজাহারভুক্ত ২২৩ নম্বর আসামি হিসেবে তার নেতৃত্বে এই ঘটনা ঘটেছিল।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিদ্দিককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা, পলাতক আসামিদের গ্রেপ্তার করা, ঘটনার মূল অর্থদাতা ও পরিকল্পনাকারীদের তথ্য সংগ্রহ ও তাদের গ্রেপ্তার করা, এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাকে রিমান্ডে নেওয়া জরুরি।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন পারভেজ ব্যাপারী তার বন্ধুদের সঙ্গে গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পারভেজের বাবা মো. সবুজ গত বছরের ২ জুলাই গুলশান থানায় এই মামলাটি দায়ের করেন।
এর আগে, গত ২৯ এপ্রিল বেইলি রোড থেকে কিছু যুবক সিদ্দিককে আটক করে। পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয় এবং হত্যাচেষ্টার একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। গত ২০ আগস্ট তাকে পারভেজ ব্যাপারী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)