ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জাতীয় নাগরিক কমিটি
অবিলম্বে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ প্রত্যাহারের দাবি
ডুয়া নিউজ: জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আকতার হোসেন ভ্যাট ও শুল্ক বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি বাড়বে বলে মন্তব্য করেছেন। আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ভ্যাট ও শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ এবং টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধের কারণে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। অবৈধ সরকারের আইএফের কারণেই বর্তমান সরকার ভ্যাট বাড়িয়েছে। আমরা সতর্ক করতে চাই, এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না যা জনগণের ভোগান্তি সৃষ্টি করে।’
এ সময় তিনি অবিলম্বে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ প্রত্যাহার এবং টিসিবির ট্রাক সেল কর্মসূচি পুনরায় চালু করার দাবি জানিয়েছেন।
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে নিত্যপণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি মানুষের আয় অপরিবর্তিত আছে। টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধ এবং শতাধিক পণ্যে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে, বিশেষ করে নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত জনগণের মধ্যে তা বেশি অনুভূত হচ্ছে।
আকতার হোসেন বলেন, ‘শ্বেতপত্রে দুর্নীতি ও বিদেশে টাকা পাচারের বিষয় উঠে এসেছে। পাচার হওয়া সকল টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। কিছু রাজনৈতিক দলের বাহাত্তরের সংবিধানের প্রতি অতিভক্তি দেখা যায়। আমরা মনে করি, নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়, এই মতের সাথে আমরা একমত নই।’
এদিকে, ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্যের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না সরকারকে সতর্ক করে বলেন, ‘যদি সরকার জনগণের পাশে না দাঁড়ায়, তাহলে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবেনা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার