ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
আজ দুপুর ২টায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগে গিয়ে সমাবেশে পরিণত হবে। এই কর্মসূচি আয়োজন করেছে ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখা।সংগঠনটি জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তা, শান্তিপূর্ণ নির্বাচন এবং সংগঠনের বিরুদ্ধে চলমান মিথ্যাচারের বিরুদ্ধে এই আন্দোলন গড়ে তোলা হচ্ছে।
এর আগে, নারী নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদল মঙ্গলবার সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। সোমবার সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে ছাত্রশিবির মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে রিট করা নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। অভিযুক্ত শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ বলেও দাবি করা হয়।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এ অভিযোগের তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, নারীর সম্মান রক্ষায় ছাত্রশিবির সবসময় সোচ্চার, আর ছাত্রলীগ ও ছাত্রদল নারীর অপমান ও নিপীড়নে একে অপরের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
ছাত্রশিবিরের দাবি, শান্তিপূর্ণ ছাত্র রাজনীতিতে বাধা সৃষ্টি ও সংগঠনটিকে বিতর্কিত করার অপচেষ্টা হিসেবে এসব মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)