ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
কিমের বিরল আন্তর্জাতিক সফর, বিশ্বনেতাদের নজর বেইজিংয়ে
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া ‘ভিক্টরি ডে’ সামরিক কুচকাওয়াজে যোগ দিতে তিনি সাঁজোয়া ট্রেনে চীন সীমান্ত অতিক্রম করেন। তথ্যটি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা।
এই কুচকাওয়াজে কিম জং উনের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি চিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আরও কয়েকজন বিশ্বনেতা উপস্থিত থাকবেন। এটি কিমের প্রথম বহুপাক্ষিক আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ।
কিমের সাঁজোয়া ট্রেনটি অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা ও বিলাসবহুল সুবিধাসম্পন্ন। এতে রয়েছে ডাইনিং কার, কনফারেন্স রুম, অডিয়েন্স চেম্বার ও শয়নকক্ষ। ট্রেনটির ধীরগতির কারণে যাত্রা সম্পূর্ণ করতে প্রায় ২৪ ঘণ্টা লেগেছে।
১৯৫৯ সালের পর এবারই প্রথম কোনো উত্তর কোরীয় নেতা চীনের সামরিক কুচকাওয়াজে যোগ দিচ্ছেন। এ অনুষ্ঠানে কিম ছাড়াও মায়ানমার, ইরান, কিউবাসহ ২৬টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন। ২০১৫ সালের কুচকাওয়াজে কিমের ঘনিষ্ঠ সহযোগী চোয়ে রিয়ং হে উত্তর কোরিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন।
কিমের বিদেশ সফর সাধারণত খুবই বিরল। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে তিনি কেবল দুইবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। সর্বশেষ ২০১৯ সালে তিনি চীন সফর করেছিলেন, যা ছিল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তিতে। তখনও তিনি সাঁজোয়া ট্রেনেই গিয়েছিলেন। এই ট্রেন ভ্রমণের ঐতিহ্য শুরু করেন কিমের দাদা কিম ইল সুং, যিনি ভিয়েতনাম ও পূর্ব ইউরোপ সফরে ট্রেন ব্যবহার করতেন। কিমের বাবা কিম জং ইলও বিমানযাত্রায় ভীতি থাকায় ট্রেনে ভ্রমণ করতেন।
চীন-জাপান যুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজটি বেইজিংয়ের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কয়ারে অনুষ্ঠিত হবে। প্রায় ৭০ মিনিটব্যাপী এ কুচকাওয়াজে চীনের আধুনিক অস্ত্রশস্ত্র, ড্রোন-বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাঙ্ক ও শতাধিক যুদ্ধবিমান প্রদর্শন করা হবে। এটি নতুন সামরিক কাঠামোর প্রথম পূর্ণাঙ্গ প্রদর্শনী।
রাশিয়ার ইউক্রেন যুদ্ধের কারণে অধিকাংশ পশ্চিমা নেতা এ কুচকাওয়াজে অংশ নিচ্ছেন না। তবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার ও ভিয়েতনামের নেতারা উপস্থিত থাকবেন, যা চীনের দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক দৃঢ় করার ইঙ্গিত বহন করে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে শুধু স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো অংশ নিচ্ছেন, বুলগেরিয়া ও হাঙ্গেরি প্রতিনিধি পাঠিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত