ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
অভিনেত্রীর গাড়িতে হামলা, পুলিশ নীরব
বিনোদন ডেস্কঃ ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী সুমনা চক্রবর্তী সম্প্রতি উত্তেজিত জনতার হাতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন। প্রাণবন্ত উপস্থাপনা ও হাস্যরসে দর্শকের মন জয় করা এই অভিনেত্রী জানান, গত রোববার (৩১ আগস্ট) মুম্বাইয়ে চলমান মারাঠা সংরক্ষণ আন্দোলনের সময় এ ঘটনার মুখোমুখি হন তিনি।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে সুমনা লিখেছেন, দুপুর ১২টা ৩০ মিনিটে তার গাড়ি আন্দোলনকারীদের ভিড়ে আটকে যায়। তখনই কিছু বিক্ষুব্ধ ব্যক্তি গাড়ির বোনেটে আঘাত করেন, জানালায় ধাক্কা দেন এবং কটূক্তি করে আতঙ্ক তৈরি করেন। এ সময় আন্দোলনকারীরা ‘জয় মহারাষ্ট্র’ স্লোগানও দেন।
যদিও কিছুক্ষণের মধ্যে তিনি পোস্টটি মুছে ফেলেন, ভারতীয় গণমাধ্যমগুলো তার বর্ণনা সংরক্ষণ করেছে। সুমনা উল্লেখ করেন, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিনি একই পরিস্থিতির মুখে দু’বার পড়েন।
অভিনেত্রীর আরও অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা শুধু দাঁড়িয়ে ছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেননি।
শহরের বিশৃঙ্খল চিত্র তুলে ধরে তিনি লেখেন, “রাস্তার চারদিকে আবর্জনা, কলার খোসা, প্লাস্টিক বোতল ছড়ানো ছিল। ফুটপাতে কেউ রান্না করছে, কেউ খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, আবার কেউ ভিডিও কল ও রিল বানাচ্ছে। এটি নাগরিক শৃঙ্খলার প্রতি চরম অবমাননা।”
ঘটনার সময় সুমনার সঙ্গে থাকা এক বন্ধুর উপস্থিত বুদ্ধির কারণে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)