ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নুরের আইসিইউয়ে থাকা নিয়ে শাহরিয়ার জয়ের বিতর্কিত পোস্ট
নিজস্ব প্রতিবেদক:রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথা, নাক ও চোয়ালে মারাত্মক আঘাত লেগেছে এবং এক চোখও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও অবস্থা স্থিতিশীল, তবে এখনও শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। নুরের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
এমন পরিস্থিতিতে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় শনিবার ভোরে ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ভিপি নুরের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, তবে টানা বৃষ্টির কারণে তা বাতিল হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, সুস্থ হয়ে নুর এই ইন্টারভিউ গ্রহণ করবেন এবং এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।
জয়ের এই মন্তব্যকে কেন্দ্র করে নুরের সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এই সময় সাক্ষাৎকারের চেয়ে নুরের জন্য প্রার্থনা ও সমর্থন বেশি জরুরি। অনেকে অভিযোগ করেছেন, জয় প্রায়ই আলোচনায় থাকার জন্য গুরুতর ইস্যুগুলোতে এমন মন্তব্য করেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী