ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করলো বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা
ডুয়া নিউজ: মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদের অংশ হিসেবে এবং এই ঘটনার মধ্যে জড়িতদের যথাযথ বিচারের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন স্থানে মহাসড়কে অবস্থান নিতে দেখা যায় আন্দোলনকারীদের। এর আগে তারা টোল প্লাজায় এসে লিফলেট বিতরণ করেন এবং পরে এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেন। রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
এ ব্যাপারে জানা গেছে, গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে একটি মামলার এজাহারভুক্ত আসামি বিএনপির যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। গ্রেপ্তারের পর রাত ১০টার দিকে বিএনপি’র নেতা-কর্মীরা তাকে থানার হাজত থেকে জোর করে ছিনিয়ে নেন। যদিও তারা তাকে রাতভর ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিলেন কিন্তু পুলিশ জানিয়েছে পরে তারা তাকে আর ফেরত দেননি।
এই ঘটনার প্রতিবাদ জানাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শনিবার সকালে ঘোষণা অনুযায়ী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেন।
হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদের জিলানী এ বিষয়ে জানান, দুপুর ১২টার পর থেকে আন্দোলনকারীরা পুরো হাইওয়ে সড়ক বন্ধ করে রেখেছে। যার ফলে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ