ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ফাইনালে বড় ব্যবধানে হেরেছে মেসির দল
স্পোর্টস ডেস্ক: ফাইনালের মঞ্চে সিয়াটল সাউন্ডার্সের সামনে পুরোপুরি ব্যর্থ হলো লিওনেল মেসির ইন্টার মায়ামি। লুমেন ফিল্ডে রেকর্ডসংখ্যক দর্শকের সামনে ৩-০ গোলের বড় হারে শেষ হয়েছে তাদের লিগস কাপের শিরোপা স্বপ্ন। এই হারের ফলে মেসির বহু প্রতীক্ষিত ৪৭তম শিরোপা জয়ের আশা আরও দীর্ঘায়িত হলো।
দিন কয়েক আগেই সৌদি সুপার কাপের শিরোপা লড়াইয়ে হোঁচট খেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার একইরকম তেতো স্বাদ পেলেন মেসি। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ইন্টার মায়ামি। পুরো ম্যাচে ৬৮ শতাংশ সময় বল নিজেদের কাছে রাখলেও একটিও শট রাখতে পারেনি লক্ষ্যে। বিপরীতে মাত্র ৩২ শতাংশ দখলে থাকা সিয়াটল ১১ শটের ৭টিই পাঠায় পোস্টমুখে।
খেলার ২৬ মিনিটে ওসাজে ডি রোজারিওর হেডে এগিয়ে যায় সিয়াটল। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল যোগ করে তারা জয় নিশ্চিত করে। ৫০ মিনিটে গোলরক্ষকের মুখোমুখি হয়েও সুযোগ নষ্ট করেন মেসি। সুয়ারেজের বাড়ানো বলটি বারপোস্টের ওপর দিয়ে বাইরে পাঠান তিনি। পুরো ম্যাচে ৯০ মিনিট মাঠে থেকে ৫টি শট নিলেও একটিও ছিল লক্ষ্যভ্রষ্ট। এমনকি ৬ বার ড্রিবল করার চেষ্টা করে সফল হন মাত্র একবার।
৮৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ান রোলডান। ইয়ান্নিক ব্রাইটের ফাউলে পেনাল্টি উপহার পায় সিয়াটল। এরপর ৮৯ মিনিটে পল রথরকের দারুণ শটে আরও একটি গোল পেয়ে ফাইনালে বড় জয় নিশ্চিত করে ওয়াশিংটনের ক্লাবটি।
শেষ বাঁশির পর হতাশ মায়ামি খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে সিয়াটলের ফুটবলাররা। কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়। সর্বশেষ ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড জেতা মেসির শিরোপা-অপেক্ষা এবারও দীর্ঘ হলো।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)