ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
বুয়েটে কেউ পাত্তা দিত না: অপি করিম
নিজস্ব প্রতিবেদক:শোবিজের জনপ্রিয় মুখ অপি করিম। শুরু থেকে নাটক, সিনেমা, উপস্থাপনা কিংবা নৃত্যশিল্প—সব ক্ষেত্রেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। পাশাপাশি স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে শিক্ষকতাও করেছেন নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে। তবে এত প্রতিভা ও জনপ্রিয়তা সত্ত্বেও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রজীবনে তিনি ছিলেন অনেকটাই উপেক্ষিত—নিজের মুখেই সে গল্প শোনালেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়ে ব্যক্তিজীবনের নানা দিক তুলে ধরেন অপি করিম। সেখানে বুয়েট জীবন নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে জানান, বিশ্ববিদ্যালয়ের কেউই তাকে গুরুত্ব দিত না—বিশেষ করে তার নিজ বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের কেউই নয়।
অপির ভাষায়, “বুয়েটের কেউ আমাকে একদম পাত্তা দিতো না। আমাদের বাসার উল্টো দিক থেকে বুয়েটের বাস ছাড়ত। আগেই সেই বাস ভর্তি হয়ে যেত। আমাকে কেউ কোনো দিন বলেনি, ‘ওরে বাবা! অপি করিম!’ আমি দাঁড়িয়েই গিয়েছি বেশির ভাগ দিন।”
তিনি আরও বলেন, “আমার মনে হয়, আমি যদি অন্য কোনো ডিপার্টমেন্টে থাকতাম, কিংবা ব্যাংকে ঢুকতাম, কেউ না কেউ একটু খাতির যত্ন করত। কিন্তু আমার নিজের ডিপার্টমেন্টে মামা, টিচার, বন্ধু, সিনিয়র, জুনিয়র—কেউই পাত্তা দেয়নি।”
তবে অপি করিম মনে করেন, সেই সময়ের এই ‘অবজ্ঞা’ তার জন্য উপকারী ছিল। “আমি সেটা বেশ উপভোগই করেছি। এটা আমার দরকারও ছিল। আমার কখনো মনে হয়নি যে সবাই আমাকে নিয়ে মাতামাতি করছে,” বলেন তিনি।
অনুষ্ঠানের র্যাপিড ফায়ার সেগমেন্টে আরও কিছু মজার তথ্য জানান এই গুণী অভিনেত্রী। বলেন, অনেকেই তাকে রাগী বলে মনে করেন, যদিও তিনি নিজেকে আত্মভোলা স্বভাবের বলেই দেখেন। খাবারের মধ্যে সাদা পোলাও তার খুব পছন্দের। তবে সবধরনের খাবারই ভালোবাসেন তিনি।
অভিনয়ের ক্ষেত্রে মাহফুজ আহমেদের সঙ্গে কাজ করেছেন সবচেয়ে বেশি। তবে দর্শকদের মতে, তার সবচেয়ে জনপ্রিয় জুটি গড়ে উঠেছে সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়ার সঙ্গে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী