ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
‘বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র’
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেছেন, বাংলাদেশকে সকল ধরনের সহায়তা দিতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে তিনি বাংলাদেশের নতুন প্রতিনিধিদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।
এছাড়া গারসেটি স্বীকার করেন যে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাম্প্রতিক ভারত সফরে বাংলাদেশ বিষয়ক আলোচনা ছিল গুরুত্বপূর্ণ।
ভারতের কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের খবর অনুযায়ী, দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানান, জ্যাক সুলিভানের দিল্লি সফরে বাংলাদেশ পরিস্থিতি আলোচনার একটি প্রধান বিষয় ছিল।
গারসেটি বলেন, বাংলাদেশে নির্বাচন সম্পন্ন করার এবং সেখানে সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা স্থিতিশীল, সমৃদ্ধ এবং সহিষ্ণু বাংলাদেশ দেখতে চাই। এই বিষয়ে ভারত ও আমেরিকার স্বার্থ জড়িয়ে রয়েছে এবং আমরা একসাথে কাজ করতে পারি।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক পালাবদল ঘটলেই তা ভালো হবে এ কথা বলা যায় না। তবে, ভারত ও আমেরিকার মধ্যে একটি দায়বদ্ধতার বিস্তৃত পরিসর রয়েছে।
গারসেটি বলেন, একটি গণতন্ত্র কখনোই নিখুঁত নয়, নাগরিকদের যেন এ বিষয়টি বুঝতে হয়। গণতন্ত্রের যত্ন নিতে হয়, ঠিক যেমন বাড়ির রক্ষণাবেক্ষণে করা হয়।
ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকার বিষয়ে আলোচনা করবেন না, আমেরিকাও ভারতের বিষয়ে একইভাবে। আমি মনে করি, উভয় পক্ষই একে অপরের বিষয়ে খোলামনে আলোচনা করা উচিত। সম্পর্ক ভালো হলে খোলামেলা আলোচনা বাড়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ