ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
আহান পাণ্ডের উত্থানে সাফল্য ও শোক একসাথে
নিজস্ব প্রতিবেদক:সাইয়ারা' ছবির সৌজন্যে বলিউডে নতুন তারকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন আহান পাণ্ডে। প্রথম ছবিতেই দর্শকদের ভালোবাসা আর প্রশংসায় ভাসছেন চাঙ্কি পাণ্ডের ভাইপো আহান। তবে পর্দার এই ঝলকানো সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক ব্যক্তিগত শোক, যা তাকে ভেতর থেকে নাড়া দিয়ে গিয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সময়ের কথা ভাগ করে নেন অভিনেতা। জানান, ‘সাইয়ারা’র আগে কয়েক বছর ধরে সিনেমায় সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। একের পর এক চেষ্টা সত্ত্বেও যখন কিছুই মনের মতো হচ্ছিল না, ঠিক তখনই জীবনে আসে এক বড় ক্ষতি।
আহান জানান, এমন এক সময় তার খুব কাছের একজন মানুষ মারা যান, যিনি তাকে সবসময় ‘হিরো’ বলে সম্বোধন করতেন। সেই মানুষটি ছিলেন তার প্রিয় ঠাকুমা, স্নেহলতা পাণ্ডে। ২০২১ সালের জুলাইয়ে তার মৃত্যু হয়। ঠাকুমার মৃত্যু মানসিকভাবে ভেঙে দেয় তাকে। আত্মবিশ্বাসে ফাটল ধরে। সেই শোক সামলে রাখার একমাত্র উপায় হিসেবে তিনি নিজেকে ব্যস্ত রেখেছিলেন কাজে।
‘সাইয়ারা’ ছবিতে সুযোগ পাওয়ার ঠিক আগে পর্যন্ত তিনি বিভিন্ন সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। ২০২৪ সালে ‘সাইয়ারা’র জন্য চুক্তিতে সই করেন আহান। তিন বছরের লড়াইয়ের পর বড় পর্দায় প্রথমবারেই বাজিমাত করেছেন তিনি।
এই মুহূর্তে বলিউডে উঠতি নায়ক হিসেবে আহানের নাম উঠে আসছে চর্চায়। তবে সাফল্যের পেছনে থাকা তার নিঃশব্দ সংগ্রাম এবং প্রিয়জন হারানোর ব্যথা তার জার্নিকে আরও মানবিক ও প্রেরণামূলক করে তুলেছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)