ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
যারা দিল্লির বয়ান শোনাচ্ছে, শিক্ষার্থীরা তাদের লালকার্ড দেখাবে: সাদিক কায়েম
নিজস্ব প্রতিবেদক :আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে 'যারা দিল্লির বয়ান শোনাচ্ছে, শিক্ষার্থীরা তাদের লালকার্ড দেখাবে' বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেন, ৯ তারিখে ব্যালট বিপ্লব হবে, আমাদের প্যানেলের ভূমিধস বিজয় হবে।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে এ মন্তব্য করেন তিনি।
সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের আকাঙ্খাই আমাদের আকাঙ্ক্ষা। আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব কাজ করছি। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বড় অংশের শিক্ষার্থীদের নিয়ে কোন ভাবনা নেই। তারা দিল্লির বয়ান, বাকশালি বয়ানের ক্যাসেট বাজাচ্ছে।
তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন, আমাদের ছবি বিকৃতির জন্য আমারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু তিন দিন পার হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ এর ছবি-ভিডিও সবই আছে। এছাড়া, এমন চলতে থাকলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশংকা প্রকাশ করেন তিনি।
প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের জবাব শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে দিবে।
তার প্রার্থীতা বাতিলের জন্য দায়ের করা রিটের ব্যাপারে তিনি বলেন, আগে আমাদের নিয়ে প্রোপাগাণ্ডা ছড়ানো হতো। এখন অন্তত কেউ আদালতে যাচ্ছে। যিনি রিট দায়ের করেছেন তার প্রতি আমার শ্রদ্ধা আছে।
ফরহাদ আরও বলেন, এটা আদালতের বিবেচনাধীন বিষয়। এটার মীমাংসা আদালতেই হবে। কিন্তু রিট আরও আগে না করে নির্বাচনের এক সপ্তাহ আগে কেন করেছে সেটা নিয়ে আমরা শঙ্কা করছি। এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে। তবে এ দ্বিমতকে আমরা শ্রদ্ধা করি।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস