ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হ্যাটট্রিকে নেভেস, ৬-৩ গোলের জয়ে শীর্ষে পিএসজি
স্পোর্টস ডেস্ক :লিগ আঁ-তে গো লের বন্যায় তুলুজকে ৬-৩ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত এক পারফরম্যান্সে জয় তুলে নিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় পিএসজিকে। প্রথমার্ধেই চার গোল করে প্রতিপক্ষকে বিধ্বস্ত করে তারা। ম্যাচের নায়ক ছিলেন জোয়াও নেভেস, যিনি একাই করেছেন হ্যাটট্রিক। এছাড়া উসমান দেম্বেলে জোড়া গোল করেন এবং তরুণ তারকা ব্র্যাডলি বারকোলাও একটি গোলের দেখা পান।
ম্যাচের সপ্তম মিনিটে দেম্বেলের ক্রস থেকে বাইসাইকেল কিকে নেভেস পিএসজিকে এগিয়ে দেন। এরপর বারকোলা এবং নেভেসের আরও দুটি গোলের সাহায্যে প্রথমার্ধে ৪-০ এ এগিয়ে যায় পিএসজি। দেম্বেলে ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন।
বিরতির আগে তুলুজের চার্লি ক্রেসওয়েল একটি গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই দেম্বেলে আরেকটি পেনাল্টি থেকে গোল করেন। ৭৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন নেভেস, ফলে স্কোর দাঁড়ায় ৬-১।
শেষ দিকে তুলুজের ইয়ান ও অ্যালেক্সিস দুটি গোল করলেও ম্যাচে ব্যবধান কমানোই সম্ভব হয়েছে।
এই জয়ের ফলে পিএসজি তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে, তুলুজ পেয়েছে মৌসুমের প্রথম হারের তিক্ত স্বাদ এবং নেমে গেছে ষষ্ঠ স্থানে।
এনজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)