ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
গুঞ্জন সত্যি, নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন দেশের তারকা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে গুঞ্জন থাকলেও তিনি বিষয়টি নিশ্চিত করেননি। অবশেষে জাতীয় এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন, অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নেবেন তিনি।
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘যদি প্রশ্ন করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেবো কি না— এটি বলতে পারি যে, খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে আছি। কাউন্সিলর তো হবোই।’
উল্লেখ্য, রাজনৈতিক পরিবর্তনের পর দেশ ছাড়তে হয় সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। এরপর এনএসসি কোটায় আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে সভাপতি করা হলেও দুর্নীতি-অনিয়মের অভিযোগে তিনি ৯ মাসও টিকতে পারেননি। বর্তমানে বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
তবে নির্বাচন ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, নির্বাচন পিছিয়ে অ্যাডহক কমিটি গঠন করে বুলবুলকেই অন্তর্বর্তীকালীনভাবে রেখে দেওয়া হতে পারে। সেই সঙ্গে আলোচনায় আছে, চাইলে এনএসসি কোটায় পরিচালক পদে থেকে বুলবুলও সভাপতি পদে লড়াই করতে পারেন। এর মধ্যেই তামিম ইকবালের নির্বাচনে অংশ নেওয়ার খবর নতুন মাত্রা যোগ করেছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)