ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বনি কাপুরের জামাই কে? চমক দিলেন জাহ্নবী
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি নিজেকে বিবাহিত দাবি করে অনুরাগীদের চমকে দিয়েছেন, যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে জোর আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠেছে, জাহ্নবী বিবাহিত হলে বনি কাপুরের জামাই কে?
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, জাহ্নবী তার কাছের বন্ধু এবং ইন্টারনেট সেনসেশন ওরহান অবাত্রামণি, যিনি বি-টাউনে 'ওরি' নামে পরিচিত, তাকেই নিজের 'স্বামী' হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের প্রায়ই একসঙ্গে পার্টি করতে, ছুটি কাটাতে বা রেস্টুরেন্টে দেখা যায়।
সম্প্রতি 'পারাম সুন্দরী'-র প্রচারে জনপ্রিয় সিরিজ 'স্পিড ডেটিং'-এ সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অংশ নিয়েছিলেন জাহ্নবী কাপুর। সেখানে তিনি নিজের ব্যক্তিগত জীবন, প্রেমের অভিজ্ঞতা এবং প্রথম ডেটের স্মৃতিময় অনুভূতি অকপটে ভাগ করে নেন।
এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন, বিদেশে থাকাকালীন তিনি প্রায়ই অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাব পান। এমন পরিস্থিতি এড়াতে তিনি 'আমি বিবাহিত'— এই অজুহাত ব্যবহার করেন। একবার তো এমনও ঘটেছে, এক অস্বস্তিকর মুহূর্তে ওরিকেই নিজের স্বামী বলে পরিচয় দিয়েছেন।
আলোচনার এক মজার মুহূর্তে তাকে প্রশ্ন করা হয়— প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে সবচেয়ে অদ্ভুত অজুহাত কী ব্যবহার করেছেন? হেসে জাহ্নবী জানান, একবার তিনি তার ঘনিষ্ঠ বন্ধু ওরিকে 'স্বামী' বলে পরিচয় দিয়েছিলেন, যাতে কেউ তাকে প্রেমের প্রস্তাব না দেন।
তার কথায়, "অনেকবার বলেছি, আমি বিবাহিত। বেশির ভাগ সময়ে এমন পরিস্থিতি ভারতের বাইরে ঘটে। LA-তে অনেক ওয়েটার আমাকে তাদের ফোন নম্বর দিতেন, বা এমন কিছু আনতেন যা আমি আদৌ অর্ডার করিনি। একবার আমি ওরির সঙ্গে ছিলাম, তখন বলেছিলাম— ও আমার স্বামী।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)