ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভয়ংকর রূপে টাইগার-সঞ্জয়, আসছে ‘বাঘি ৪’
টাইগার শ্রফ এবং সঞ্জয় দত্ত অভিনীত প্রতীক্ষিত সিনেমা ‘বাঘি ৪’-এর ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। কয়েক সেকেন্ডের টিজারেই অ্যাকশনের ইঙ্গিত থাকলেও, ৩ মিনিট ৪২ সেকেন্ডের এই ট্রেলার যে এতটা তীব্র ও ভয় জাগানিয়া হবে, তা অনেকেই ভাবতে পারেননি।
ট্রেলারে একটি গভীর প্রেমের গল্প দেখানো হয়েছে, যেখানে টাইগার তার মৃত প্রেমিকার স্মৃতিতে আচ্ছন্ন। নৌবাহিনীর একজন অফিসার হওয়া সত্ত্বেও প্রেমিকার মৃত্যু তাকে ছারখার করে দিয়েছে। টাইগার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তার প্রেমিকা জীবিত আছেন এবং তাকে খুঁজে বের করার জন্য মরিয়া চেষ্টা চালায়। অনেকেই প্রশ্ন তুলছেন, টাইগারের এই প্রেমিকার কি আসলেই কোনো অস্তিত্ব আছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? গল্প যাই হোক না কেন, টাইগারের দুর্দান্ত অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের নজর কেড়েছে।
শুধু টাইগারই নন, ট্রেলারে সঞ্জয় দত্তের অ্যাকশন অবতারও প্রশংসিত হয়েছে। তাকে রণবীর কাপুরের মতোই মারকুটে ভূমিকায় দেখা গেছে। অনেকেই এই সিনেমাকে ‘অ্যানিমেল’-এর সঙ্গে তুলনা করছেন, কারণ এতে সৌরভ সচদেবও অভিনয় করেছেন। তবে ববি দেওলের পরিবর্তে এখানে সঞ্জয় দত্ত রয়েছেন।
সিনেমাটিতে হরনাজ সান্ধু এবং সোনামকেও শক্তিশালী অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। টাইগারের বন্ধুর ভূমিকায় শ্রেয়স তলেপাড়ে অনেকদিন পর এমন একটি চরিত্রে ফিরে এসেছেন। কিছু দর্শক মনে করছেন, সিনেমাটির গল্প ‘গজনী’ থেকে অনুপ্রাণিত। অ্যাকশনের পাশাপাশি এর শক্তিশালী গল্পও দর্শকদের মধ্যে আশাবাদ তৈরি করেছে।
টাইগার শ্রফ ‘বাঘি ৪’ নিয়ে অত্যন্ত আশাবাদী। তার আগের কয়েকটি সিনেমা বক্স অফিসে তেমন সফল না হওয়ায়, আগামী ৫ সেপ্টেম্বর মুক্তির পর এই সিনেমাটি সেই ব্যর্থতার ক্ষত কিছুটা হলেও মুছতে পারবে বলে তিনি মনে করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে