ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
নুরের আঘাত নিয়ে জয়ের পোস্ট, নেট দুনিয়ায় সমালোচনা
রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার মাথার হাড়, নাক এবং ডান পাশের চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথায় সামান্য রক্তক্ষরণ হয়েছে এবং তার একটি চোখে মারাত্মক আঘাত লেগেছে। যদিও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবুও চিকিৎসকেরা এখনো তাকে শঙ্কামুক্ত বলতে পারছেন না।
আহত নুরের জন্য তার পরিবার এবং দলীয় নেতাকর্মীরা দোয়া চেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে নুরের প্রতি সহানুভূতি জানিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
এরই মধ্যে অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের একটি বিতর্কিত ফেসবুক পোস্ট আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। শনিবার ভোরে দেওয়া এক পোস্টে তিনি নুরুল হক নুরের সাক্ষাৎকার নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি লেখেন, “ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আউটডোরে। কিন্তু টানা বৃষ্টির কারণে তা ক্যান্সেল হয়েছে। আপনি সুস্থ হয়ে ওঠেন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।”
জয়ের এই পোস্ট নুরের দলের সমর্থকদের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে। অনেকে মন্তব্য করেছেন যে, এই মুহূর্তে সাক্ষাৎকারের চেয়ে তার জন্য দোয়া করা বেশি জরুরি। কেউ কেউ মনে করছেন, জয় সবসময় আলোচনায় থাকার জন্য এমন বিতর্কিত পোস্ট দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী