ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
শতভাগ বই বিতরণ না হওয়ার কারণ জানালেন গণশিক্ষা উপদেষ্টা
ডুয়া ডেস্ক : পরিমার্জনের জন্য সারাদেশে শিক্ষার্থীদের হাতে শতভাগ বই তুলে দেওয়া সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
শুক্রবার (১০ জানুয়ারি) সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
গণশিক্ষা উপদেষ্টা বলেন, সারাদেশে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শতভাগ বই বিতরণ করা হয়েছে। তবে ৪র্থ ও পঞ্চম শ্রেণির বই এখনো শতভাগ বিতরণ করা সম্ভব হয়নি। তবে জানুয়ারি মাসের মধ্যে সব জায়গায় প্রাথমিক পর্যায়ের শতভাগ বই পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, বইগুলো পরিমার্জন করতে গিয়ে সারাদেশে শতভাগ বই বিতরণ করা সম্ভব হয়নি। তবে এরই মধ্যে নতুন করে কীভাবে বই লেখা হবে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে আগামী বছর প্রথম দিনেই সব শিক্ষার্থীরা নতুন বই পাবে।
হাওরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নের বিষয়ে এ উপদেষ্টা বলেন, হাওরের দুর্গম এলাকায় যাতে শিক্ষকরা থাকেন সেই ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিক্ষকদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করে সমাধান করা হবে। এ ছাড়া হাওরাঞ্চলে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে মিড ডে মিল চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা