ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারে আলো ছড়াল ১০ কোম্পানির শেয়ার
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ আগস্ট) সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৪.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৭.৯৪ পয়েন্টে। এদিন সূচকের প্রায় ৫০ শতাংশের বেশি পয়েন্ট বৃদ্ধির নেতৃত্বে ছিল ১০ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ১০টি হলো- ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রেনেটা, গ্রামীণ ফোন, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, বিএটিবিসি, বেস্ট হোল্ডিংস, সিটি ব্যাংক এবং ওয়ালটন হাইটেক। আজ ডিএসইর সূচকে এই ১০ কোম্পানি যোগ করেছে প্রায় ৪৩ পয়েন্ট।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি আজ ডিএসইর সূচকে প্রায় ১০ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৩.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৩ টাকায়। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৪১ টাকা থেকে ৪৩ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৩ কোটি ৩ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইর সূচকে ব্যাংকটি প্রায় ৯ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৩.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১ টাকা ৪০ পয়সায়। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৬৯ টাকা থেকে ৭২ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ১৯ কোটি ১৪ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইর সূচকে প্রায় ৯ পয়েন্ট যোগ করে তৃতীয় অবস্থানে রয়েছে রেনেটা। আজ ডিএসইতে কোম্পানিট্রি শেয়ার দর ৪১ টাকা ৫০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১৬ টাকা ১০ পয়সায়। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪৬৮ টাকা থেকে ৫১৬ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২২ কোটি ৬৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- গ্রামীণ ফোন প্রায় ৩ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা প্রায় ৩ পয়েন্ট, বিকন ফার্মা প্রায় ৩ পয়েন্ট, বিএটিবিসি ২ পয়েন্টের বেশি, বেস্ট হোল্ডিংস প্রায় ২ পয়েন্ট, সিটি ব্যাংক প্রায় ২ পয়েন্ট এবং ওয়ালটন হাইটেক প্রায় ২ পয়েন্ট যোগ করেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি