ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ভিন্ন ফরম্যাট, ভিন্ন দেশ, হারানো সহজ হবে না: ডাচ অধিনায়ক
দীর্ঘ ১১ বছর পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটাই তাদের প্রথম বাংলাদেশ সফর। এই সিরিজ তাদের জন্য সহজ হবে না, এমনটাই মনে করছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সিলেটে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এডওয়ার্ডস বলেন, "এটা অবশ্যই ভিন্ন ফরম্যাট, ভিন্ন দেশ। তবে যেকোনো সময় আপনি কোনো দেশের বিপক্ষে ভালো রেকর্ড বা জয় পান, এটা আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।" যদিও বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে নেদারল্যান্ডসের সাম্প্রতিক পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে।
এডওয়ার্ডস আরও যোগ করেন, "আমি মনে করি, দুই দলেরই আগের দল থেকে অনেক পরিবর্তন এসেছে। তবে আমরা সাম্প্রতিক সময়ে ভালো খেলছি, আত্মবিশ্বাসও আছে।"
এশিয়ার বাইরের দলগুলোর জন্য বাংলাদেশে খেলা সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। ডাচ অধিনায়ক এই চ্যালেঞ্জ সম্পর্কে অবগত এবং তারা দ্রুত বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চান। তিনি বলেন, "আমি মনে করি, বেশিরভাগ সময়ই যখন আমরা কোনো সিরিজের জন্য প্রস্তুতি নিই, তখন প্রথম ম্যাচের আগে আপনি সাধারণত দুই বা তিনটি প্র্যাকটিস সেশনই পান। আমাদের অনেক খেলোয়াড়ই উপমহাদেশে খেলার অভিজ্ঞতা রাখে। তাই আমরা অবশ্যই সেই অভিজ্ঞতা কাজে লাগাব, আর যারা নতুন, তাদের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিতে চেষ্টা করব।"
এডওয়ার্ডস স্বীকার করেন, "তবে হ্যাঁ, এটা অবশ্যই কঠিন—বাংলাদেশে বাংলাদেশকে হারানো সহজ না। অনেক দেশ এখানে এসে ভুগেছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে