ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
কোয়াব নির্বাচন: সাকিব-মাশরাফীর ভোট দেওয়ার সুযোগ নেই
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) দীর্ঘদিনের অপেক্ষার পর আগামী ৪ সেপ্টেম্বর তার নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ৩টা থেকে বিকেল ৫টার মধ্যে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ, যেখানে জাতীয় দলের ক্রিকেটাররাও অংশ নেবেন। নির্বাচনের দিনটি ঠিক করার সময় জাতীয় দলের ক্রিকেটারদের সূচি অনুযায়ী সমন্বয় করা হয়েছে, যাতে তারা ভোট দিতে সক্ষম হন।
বর্তমান অ্যাডহক কমিটির এক সদস্য দেশের গণমাধ্যমকে জানিয়েছেন, “৪ সেপ্টেম্বর সকালে সিলেট থেকে ঢাকার ফ্লাইটে এসে দুপুরের মধ্যে ভোটে অংশ নেবেন ক্রিকেটাররা। কোনোভাবেই ভোট দিতে বঞ্চিত হবেন না। এছাড়া, যারা বিদেশে থাকবেন বা ঢাকায় উপস্থিত থাকবেন না, তারা অনলাইনে ভোট দিতে পারবেন।” বিশেষভাবে ইংল্যান্ডে থাকা যুবা ক্রিকেটাররা এবং রাজশাহীতে থাকা এইচপির সদস্যরাও অনলাইনে ভোট দেবেন।
তবে অনলাইনে ভোটের সুযোগ থাকলেও এবার নির্বাচনে অংশ নিতে পারবেন না বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা। কারণ, নতুন নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রয়োজনীয় মেম্বারশিপ তারা পূরণ করেননি।
কোয়াব দীর্ঘদিন ধরে ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করে আসছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংগঠনের পূর্বের কমিটি স্থগিত করে ৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। বর্তমান ১৩ সদস্যের অ্যাড-হক কমিটি নির্বাচনের প্রস্তুতি দিচ্ছে। নির্বাচনের দায়িত্বে থাকছেন কমিশনার ইফতেখার রহমান মিঠু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)