ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভারতের দল নির্বাচন নিয়ে শ্রীকান্তের হতাশা
ভারতের সাবেক তারকা ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করেন, আসন্ন এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের কোনো সুযোগ নেই। তার মতে, বর্তমান দল নিয়ে বিশ্বকাপ জেতা সম্ভব নয়। নিজের ইউটিউব চ্যানেলে ভারতের দল নির্বাচন এবং বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি।
শ্রীকান্ত বলেন, “আমরা এশিয়া কাপ জিততে পারি, তবে এই দল দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনা নেই। বিশ্বকাপ আর মাত্র ৬ মাস দূরে, আপনারা কি এই দল নিয়ে খেলতে যাবেন?”
এশিয়া কাপের দল নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শ্রীকান্ত। তিনি অভিযোগ করেন, নির্বাচকরা আইপিএলের পারফরম্যান্সের বদলে অতীতের পারফরম্যান্সকে গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, “তারা পেছনের দিকে যাচ্ছে। সহ-অধিনায়কের দায়িত্ব থেকে অক্ষর প্যাটেলকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না রিংকু সিং, শিবম দুবে ও হারষিত রানা কিভাবে দলে সুযোগ পেলো।”
দলের ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন তুলেছেন ৬৫ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার। তিনি বলেন, “৫ নম্বরে কে ব্যাট করবে? হতে পারে সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, শিবম দুবে কিংবা রিংকু সিং।” তিনি আরও বলেন, সাধারণত ৫ নম্বরে হার্দিক পান্ডিয়া ব্যাট করে, আর অক্ষর ৬ নম্বরে খেলে না। তিনি শিবম দুবেকে দলে নেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। শ্রীকান্ত মনে করেন, যশস্বী জয়সওয়াল আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল দুই জায়গাতেই ভালো পারফরম্যান্স করছেন, তাহলে কেন তাকে সুযোগ দেওয়া হলো না?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)