ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
জাতীয় ক্রীড়া পরিষদের প্রথম নারী পরিচালক দায়িত্বে লাবনী চাকমা
জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী পরিচালক হিসেবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা লাবনী চাকমা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) তিনি নতুন কর্মস্থলে যোগ দিলে পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এর আগে লাবনী চাকমা পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক (বিপিপিএ) এবং রাষ্ট্রপতির কার্যালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাঙ্গামাটি সদর উপজেলার এই কৃতী নারী এক ছেলে ও এক মেয়ের জননী।
ক্রীড়াঙ্গন সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও এই নতুন দায়িত্বে তিনি আনন্দিত বলে জানিয়েছেন। লাবনী চাকমা বলেন, "যখন আমাকে এখানে পদায়ন করা হয়, তখন মনে হয়েছিল ক্রীড়াঙ্গন সম্পর্কে আমার কিছুই তো খোঁজখবর রাখা হয় না, গিয়ে কীভাবে কাজ করবো এমন একটা টেনশন ছিল। তারপরও আমি খুব আনন্দিত খেলাধুলা নিয়ে কাজ করার সুযোগ পেয়ে।"
তিনি পার্বত্য অঞ্চলের অনেক ক্রীড়াবিদদের সম্পর্কে অবগত আছেন, যারা বিভিন্ন খেলায় দেশের প্রতিনিধিত্ব করেছেন। এদের মধ্যে ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, বক্সার সুরকৃষ্ণ চাকমা, ফিফা রেফারি জয়া চাকমা এবং ক্রিকেট আম্পায়ার চম্পা চাকমার নাম বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
নতুন কর্মস্থলের প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, "এখান আসার পর অনেকের সাথেই পরিচয় হলো। বিশেষ করে প্রশাসন শাখায় যারা আছেন তাদের সাথে। এ ছাড়া শুরুতে ঘণ্টা খানেক আমরা পরিচালকরা সবাই নির্বাহী পরিচালক স্যারের (মো. আমিনুল ইসলাম) কক্ষেই ছিলাম। বিভিন্ন বিষয়ে আলাপ হলো। অফিসের কাজ নিয়ে স্যার ব্রিফ করলেন।" প্রথম নারী পরিচালক হিসেবে যোগদানের বিষয়ে তিনি বলেন, "আমি তো জানি না। তবে কেউ কেউ বলছিলেন আমার আগে এখানে নারী পরিচালক হিসেবে কেউ দায়িত্ব পালন করেননি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)