ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ম্যাচে ফিরেই মেসির জোড়া গোল, ফাইনালে মায়ামি
চোটের কারণে লিগস কাপের কোয়ার্টার ফাইনালসহ টানা দুই ম্যাচে মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। একই ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন জর্দি আলবাও। ফলে সেমিফাইনালে দুজনকে পাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে অরল্যান্ডো সিটির বিপক্ষে শুরু থেকেই মাঠে নামেন মেসি ও আলবা—আর তাঁদের বোঝাপড়ায় যেন ফিরেছিল বার্সেলোনার সোনালি দিনগুলোর স্মৃতি।
প্রথমার্ধে দাপট দেখালেও যোগ করা সময়ে গোল হজম করে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন বল ঠিকভাবে ক্লিয়ার করতে না পারায় সুযোগ কাজে লাগান অরল্যান্ডোর উইঙ্গার মার্কো পাসালিচ। বাঁ পায়ের জোরালো শটে তিনি গোল করলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অরল্যান্ডো।
তবে ম্যাচে ফেরার জন্য মায়ামিকে অপেক্ষা করতে হয় ৭৫ মিনিট পর্যন্ত। নিজেদের বক্সে উইঙ্গার তাদেও আয়েন্দেকে ফেলে দেন অরল্যান্ডোর ডিফেন্ডার ডেভিড ব্রেকালো। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি আর মায়ামি পায় পেনাল্টি। সেখান থেকে বাঁ পাশের পোস্ট ঘেঁষা শটে গোল করেন মেসি।
১০ জনের দলে পরিণত হওয়া অরল্যান্ডো এরপর পুরোপুরি মেসি-আলবা জুটির কাছে অসহায় হয়ে পড়ে। ৮৮ মিনিটে বাঁ দিক থেকে আলবাকে বল বাড়িয়ে দ্রুত বক্সে ঢুকে পড়েন মেসি। মুহূর্তেই আলবার নিখুঁত ফিরতি পাস পেয়ে কঠিন কোণ থেকে বাঁ পায়ের শটে গোল করে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন মহাতারকা। মায়ামির হয়ে চলতি মৌসুমে এটি ছিল তাঁর ৩৩ ম্যাচে ২৭তম গোল।
ইন্টার মায়ামির জয় নিশ্চিত হয় যোগ করা সময়ে। বাঁ দিক দিয়ে ড্রিবল করে ঢুকে ভেনেজুয়েলান মিডফিল্ডার তেলেসকো সেগোভিয়া বল বাড়ান লুইস সুয়ারেজকে। সুয়ারেজের ফিরতি পাস থেকে ম্যাচের শেষ গোলটি করেন তিনিই। ফলে ৩-১ ব্যবধানে জিতে ফাইনালে পা রাখে মায়ামি।
আগামী রোববার ফাইনালে ইন্টার মায়ামি মুখোমুখি হবে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও সিয়াটল সাউন্ডার্সের মধ্যে জয়ী দলের বিপক্ষে। শুধু ফাইনালেই ওঠা নয়, এই সাফল্যের মধ্য দিয়ে আগামী বছর কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার যোগ্যতাও অর্জন করেছে হাভিয়ের মাচেরানোর দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’