ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বিনিয়োগকারীদের হতাশ করল প্রিমিয়ার ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
বুধবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ব্যাংক সূত্র নিশ্চিত করেছে।
আলোচ্য অর্থবছরে আর্থিক ফলাফল কিছুটা হতাশাজনক হলেও মুনাফায় রয়েছে ব্যাংকটি। গত বছর যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৩৭ পয়সা, সেখানে এবার তা নেমে এসেছে ১ টাকা ৯ পয়সায়। প্রায় তিন গুণ কমে যাওয়া এ আয়ের কারণে শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি ব্যাংকটি। তবে মুনাফা থাকার পরও মূলধন সংরক্ষণের কারণে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ব্যাংকটি এ বছর ডিভিডেন্ড দেওয়া থেকে বিরত থেকেছে।
অন্যদিকে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সা। নিট সম্পদমূল্যে ব্যাংকটির তেমন বড় ধরনের পরিবর্তন হয়নি।
বাজার সংশ্লিষ্টদের মতে, ব্যাংক খাতে বিদ্যমান তারল্য সংকট, খেলাপি ঋণের চাপ এবং সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব অন্যান্য কয়েকটি ব্যাংকের মতো প্রিমিয়ার ব্যাংকের আর্থিক ফলাফলেও নেতিবাচক প্রভাব পড়েছে।
তবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ঝুঁকি ব্যবস্থাপনায় অগ্রাধিকার দিচ্ছে। এ কারণে শেয়ারহোল্ডারদের ক্যাশ বা স্টক ডিভিডেন্ড না দিয়ে মূলধন সংরক্ষণকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
আগামী ১৩ অক্টোবর, সোমবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ সেপ্টেম্বর। ওই দিন পর্যন্ত যাদের নামে শেয়ার থাকবে, তারা এজিএমে যোগদানের যোগ্য হবেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা