ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
প্রাথমিক ও মাধ্যমিকের বইয়ের পিডিএফ ডাউনলোড করবেন যেভাবে
ডুয়া ডেস্ক : জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের সব বই পিডিএফ আকারে প্রকাশ করেছে। এসব বই পিডিএফ আকারে ডাউনলোড করা যাচ্ছে। রয়েছে ইংরেজি ভার্সনও।
এর জন্য এনসিটিবিরওয়েবসাইট এ যেতে হবে। সেখানে নোটিশ বোর্ডে '২০২৫ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা'র বিস্তারিত বাটন অথবা পাঠ্যপুস্তক মেনুর '২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা'য় ক্লিক করতে হবে।
এখানে প্রাথমিক স্তর ও মাধ্যমিক স্তরের দুটি আলাদা লিংক পাওয়া যাবে। প্রয়োজনীয় স্তরে ক্লিক করলে সেখানে সব বইয়ের তালিকা এবং ডাউনলোড অপশন দেখা যাবে। ডাউনলোডে ক্লিক করে বইয়ের পিডিএফ নামিয়ে নেওয়া যাবে।
সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা দেখাতে চাইছি তাদের সেই সক্ষমতা আছে এবং এটা তারা প্রমাণ করেছেন। ইতোমধ্যে ১১ কোটির বেশি বই ছাপা হয়ে গেছে। এটা আমাদের প্রিন্টিং খাতের জন্য এটা বড় বুষ্ট বলে আমি মনে করি।
তিনি বলেন, আমরা এটার জন্য আরও এফিসিয়েন্ট পদ্ধতি ঠিক করব। আশা করি আগামী বছর ঠিক সময়ে বই পাবেন।
তিনি আরও বলেন, আমরা সব বইয়ের পিডিএফ ১ জানুয়ারি প্রকাশ করেছি। অনেক স্কুল দ্রুতই এসব বই নামিয়ে ফেলতে পারছে। গ্রামের অনেক স্কুলেও যেসব বই এখনো পায়নি, সেগুলোর পিডিএফ নামিয়ে নিতে পারছে। এটা সবার কাছেই আছে,' যোগ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া