ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
প্রতারণার মামলায় শাহরুখ-দীপিকা
আইনি ঝামেলায় পড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। রাজস্থানের ভরতপুরে প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় আরও ৬ জনের নাম রয়েছে।
জানা গেছে, কীর্তি সিং নামের এক আইনজীবী এই অভিযোগ দায়ের করেছেন। তিনি ২০২২ সালে একটি গাড়ি কেনেন। গাড়ি প্রস্তুতকারক সংস্থাকে ৫১ হাজার রুপি অগ্রিম দিয়ে বাকি টাকা ঋণের মাধ্যমে পরিশোধ করেন।
ওই আইনজীবী অভিযোগ করেছেন যে গাড়িটি কেনার পর থেকেই নানা যান্ত্রিক সমস্যায় ভুগছেন। অল্প কিছুদিনের মধ্যেই অ্যাক্সিলারেটরে বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারত। অভিযোগ জানিয়েও কোনো সমাধান না পেয়ে তিনি মামলা করেন।
কিন্তু এই মামলায় শাহরুখ ও দীপিকার নাম কীভাবে জড়াল? আসলে তারা ওই গাড়ি প্রস্তুতকারী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং গাড়িটির বিজ্ঞাপনে প্রচার চালিয়েছিলেন। সে কারণেই এফআইআর-এ তাদের নামও যুক্ত করা হয়েছে।
ভরতপুরের মথুরাগেট থানার পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে শাহরুখ বা দীপিকার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী