ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
শুভশ্রীর সঙ্গে নিজের দৃশ্য দেখে কাঁদলেন দেব
দশ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি 'ধূমকেতু'। গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে আসার পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এই ছবি। দর্শক ও অনুরাগীদের মধ্যে ‘দেশু’ জুটিকে নিয়ে উন্মাদনা এতটাই যে, ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই প্রায় ১৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এই সাফল্য শুধু ছবির টিমকেই নয়, বরং সমগ্র বাংলা চলচ্চিত্র জগৎকে নতুন করে আশা জোগাচ্ছে।
অ্যাডভান্স বুকিংয়ের সময় থেকেই বোঝা গিয়েছিল যে, দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন বিফলে যাবে না। মুক্তির পর সেই ইঙ্গিতই সত্যি প্রমাণিত হয়েছে। শহর থেকে জেলা, মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন— সর্বত্রই 'ধূমকেতু'র শো হাউজফুল। মাত্র চার দিনের মধ্যেই ছবিটি ১০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে যায়, যা বাংলা সিনেমার ইতিহাসে একটি নতুন রেকর্ড।
এই ছবির সাফল্য উদযাপনেই আয়োজন করা হয়েছিল এক বিশেষ প্রদর্শনী। শনিবারের সেই অনুষ্ঠানে প্রেমিকা রুক্মিণী মৈত্রকে নিয়ে হাজির হয়েছিলেন দেব। তবে, ছবির শেষ দৃশ্য দেখতে গিয়েই ঘটে এক আবেগঘন মুহূর্ত। পর্দায় শুভশ্রীর সঙ্গে নিজের বিভিন্ন মুহূর্তের কোলাজ ফুটে উঠতেই আর আবেগ ধরে রাখতে পারেননি অভিনেতা, তাঁর চোখ জলে ভিজে ওঠে।
টলিউড অনলাইনের প্রকাশ করা একটি ভিডিওতে দেবের এই আবেগপ্রবণ মুহূর্তের দৃশ্য ছড়িয়ে পড়তেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। যা দেখে আপ্লুত হয়ে পড়েন নেটিজেনরাও। অনেকেই মনে করছেন, ছবির গল্পের পাশাপাশি দেব ও শুভশ্রীর বাস্তব জীবনের সম্পর্কের রসায়নও এই ছবির সাফল্যের অন্যতম কারণ।
প্রসঙ্গত, দেব ও শুভশ্রী একসময় শুধু পর্দার জুটিই নন, বাস্তব জীবনেও সম্পর্কে ছিলেন। তবে সেই সম্পর্ক বিচ্ছেদে শেষ হয়। 'ধূমকেতু' ছিল সেই বিচ্ছেদের পরের ছবি, যা নানা জটিলতায় প্রায় দশ বছর আটকে ছিল। এতদিন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছাড়া তাদের একসঙ্গে কোথাও দেখা যায়নি। তবে 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ এবং মুক্তির আগে মন্দিরে একসঙ্গে পূজা দেওয়ার অনুষ্ঠানে ফের একবার হাসিমুখে পাশাপাশি দাঁড়ান এই প্রাক্তন জুটি। তাই দর্শকদের কাছে 'ধূমকেতু' শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি এক দশক পর এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকার আবেগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ