ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
ক্ষমা চাইলেন ভিপি প্রার্থী উমামা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা রোকেয়া হলে নিয়মবহির্ভূতভাবে অবস্থানের অভিযোগে হল প্রশাসনের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছেন।
সোমবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
আবেদনপত্রে উমামা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এক হলের ছাত্রী অন্য হলে অবস্থান করতে পারেন না। তবে মানসিক ও শারীরিক চাপে তিনি এক বান্ধবীর সঙ্গে রাত ১০টার আগে রোকেয়া হলে প্রবেশ করেছিলেন। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যে, তিনি রাত দেড়টায় হলে প্রবেশ করেছেন—যা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর। নিয়ম ভঙ্গের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
তিনি আরও জানান, কোনো প্রকার নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে তিনি হলে যাননি। বিভ্রান্তিকর তথ্য জানার পর রাত সাড়ে তিনটার দিকে তিনি নিজেই হল প্রাধ্যক্ষকে ফোন করে বিষয়টি স্বীকার করেন।
এছাড়া আবেদনপত্রে উমামা ছাত্রীদের যাতায়াত সহজ করতে বিশ্ববিদ্যালয় বা হলের পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বিশেষ অনুমতি সাপেক্ষে এক হল থেকে অন্য হলে প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো ছাত্রী নিজের হল ছাড়া অন্য হলে প্রবেশ করতে পারেন না। বৈধ পরিচয়পত্র থাকলেও নয়। রাত ১০টার পর হলে প্রবেশ নিষিদ্ধ, তবে বিশেষ পরিস্থিতিতে অনুমতি নিয়ে রাত ১২টার মধ্যে প্রবেশের সুযোগ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মাসে ৫০ হাজার টাকা বৃত্তি দেবে সরকার, যারা পাবেন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হ'ত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম