ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাইরাল ভিডিওতে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় প্রস্তুত বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাড়ি। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত এই বিলাসবহুল বাংলোটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি রুপি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলোটির সামনের অংশের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিয়ের আগে থেকেই এই বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন রণবীর ও আলিয়া। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ছয় তলা এই বাংলোর প্রতিটি বারান্দা সবুজে ঘেরা এবং বাড়ির ভেতরে জ্বলছে বিশাল আকারের ঝাড়বাতি। জানা গেছে, বাংলোর কাজ প্রায় শেষের দিকে এবং আর এক মাসের মধ্যেই এটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।
সূত্র অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের শেষে দীপাবলির আগেই মেয়ে রাহাসহ নতুন বাড়িতে উঠবেন এই তারকা দম্পতি। শুধু তাই নয়, আগামী ৮ নভেম্বর মেয়ে রাহার তৃতীয় জন্মদিনও এই নতুন বাড়িতেই উদযাপন করার পরিকল্পনা রয়েছে তাদের।
এই বাংলোটির একটি ঐতিহাসিক তাৎপর্যও রয়েছে। রণবীরের প্রয়াত দাদা-দাদি, কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর ও কৃষ্ণা কাপুরের নামে বাংলোটির নামকরণ করা হয়েছে ‘কৃষ্ণা রাজ’। একসময় এটি তাদেরই বাড়ি ছিল, যা পরে ঋষি কাপুর ও নীতু কাপুরের হাতে আসে। সেই পুরনো বাড়িটিই নতুন করে ঢেলে সাজানো হয়েছে। ভবিষ্যতে বাংলোটি তাদের কন্যা রাহার নামে নিবন্ধিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ