ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচন: ঢাবি কেন্দ্রিক তিনটি ফেসবুক গ্রুপ বন্ধের নির্দেশ
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে এবং সাইবার বুলিং প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষার্থীদের তিনটি জনপ্রিয় ফেসবুক গ্রুপের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয় এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান বরাবর চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১’ এবং ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’ সহ কয়েকটি অনলাইন পেজের কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত তা বলবৎ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর পাশাপাশি, ‘গ্রিন ফিউচার ফাউন্ডেশন’ নামক একটি সংগঠনের ক্যাম্পাসে পরিচালিত সেবা কার্যক্রম নির্বাচনে প্রভাব ফেলতে পারে—এই যুক্তিতে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত সংগঠনটির সকল কার্যক্রম ও শাটল বাস সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, নির্বাচনী আচরণবিধি মেনে ক্যাম্পাসে প্রার্থীদের টানানো সমস্ত বিলবোর্ড ও ব্যানার সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। কোনো প্রার্থী বা তার পক্ষ থেকে ভোটারদের প্রভাবিত করতে পারে এমন কোনো উপঢৌকন, অর্থ সহায়তা, আপ্যায়ন বা সেবামূলক কার্যক্রম পরিচালনা করা যাবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রার্থীরা ২৫ আগস্ট পর্যন্ত কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না। ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালানো যাবে। তবে এই সময়েও সামাজিক বা আর্থিক সহায়তা প্রদান, মজলিশ-মাহফিল আয়োজন কিংবা কোনো ধর্মীয় প্রাঙ্গণে প্রচারণা চালানো যাবে না, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)