ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
অ-১৫ দলের বিরুদ্ধে ৪৯ রানেই গুটিয়ে গেল জ্যোতিরা
ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ নারী দল তিনটি দলে ভাগ হয়ে অনূর্ধ্ব-১৫ ছেলেদের সঙ্গে সিরিজ খেলছে। সিরিজের চতুর্থ ম্যাচে আজ বিসিবি নারী লাল দল অ-১৫ ছেলেদের বিপক্ষে মাঠে নামে। বিকেএসপি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে অল্প রানে গুটিয়ে যায় জ্যোতিরা নেতৃত্বাধীন নারী দল।
নারী লাল দল ২০.৪ ওভারে মাত্র ৪৯ রানে অল আউট হয়। দলের সর্বোচ্চ ১৮ রান করেন শারমিন সুলতানা।
আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম ওভারে ৪ রানে আউট হন ইশমা তানজিম। দ্বিতীয় উইকেটে ২৭ রানের জুটি গড়ে শারমিন সুলতানা ও সুমাইয়া আক্তার। শারমিন ২২ বল খেলে ১৮ রান করে অমিত কুমারের বলে বোল্ড হন। দলের অন্য ব্যাটাররা আসা-যাওয়া মিছিলে অংশ নেন।
দলের দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান করেন তিনে নামা সুমাইয়া। শারমিন ছাড়া আর কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। অধিনায়ক জ্যোতি ১৪ বল খেলে মাত্র ১ রান করেন। শেষ চার রান যোগ করেই লাল দল ৫ উইকেট হারায়। এক উইকেটের ৩১ রান থেকে দল চার উইকেটে ৩ রানে পড়ে যায়।
অ-১৫ ছেলেদের হয়ে সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব সমান তিনটি করে উইকেট নেন। এছাড়া অমিত দুটি ও মাহিন হোসাইন আলিফ একটি উইকেট নেন। সিরিজের প্রথম সাক্ষাৎকালে বড় ব্যবধানে জয় পায় অ-১৫ দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)