ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সিনেমায় আমার নিজস্বতা থাকে না: প্রিন্স মাহমুদ
দেশের কিংবদন্তী গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ চলচ্চিত্র জগতের জন্য আর গান তৈরি না করার ঘোষণা দিয়েছেন। নিজের সৃষ্টিশীলতার স্বাধীনতা ও গানের পরিচয়ের স্বকীয়তা না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
প্রিন্স মাহমুদ জানান, সাম্প্রতিক সময়ে তিনি বেশ কিছু বড় বাজেটের চলচ্চিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, যার মধ্যে এমন প্রস্তাবও ছিল যা ফিরিয়ে দেওয়া অনেকের কাছেই অকল্পনীয়।
নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি লিখেছেন, অনেক শ্রম ও মেধা দিয়ে একটি গান তৈরি করার পর সেটি নায়ক বা পরিচালকের গান হিসেবে পরিচিতি পায়, যেখানে গীতিকার বা সুরকারের অবদান গৌণ হয়ে যায়। তিনি মনে করেন, এটি যৌক্তিক নয়। এছাড়া সিনেমার গানে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করার সুযোগও সীমিত থাকে।
প্রিন্স মাহমুদের কথায়, ‘সিনেমায় আসলে আমার নতুন কিছু দেওয়ার নেই। যে যা-ই বলুক, সিনেমার গান হয় মূলত নায়ক কিংবা পরিচালকের ভাবনা থেকে। সেখানে আমার নিজস্বতা থাকে না। অকারণে ক্রেডিট নেওয়ার কোনো মানে হয় না।’
সিনেমা থেকে সরে দাঁড়ালেও গান ছাড়ছেন না তিনি। প্রিন্স মাহমুদ স্পষ্ট করেছেন যে, তিনি এখন থেকে কেবল অডিও গানের জগতেই বিচরণ করবেন, যেখানে তিনি নিজের মতো করে সৃষ্টিশীলতা প্রকাশ করতে পারেন। তিনি তার পোস্টে ‘মা’, ‘বাবা’, ‘বাংলাদেশ’, ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, ‘যদি হিমালয় হয়ে’ এবং তাহসানের ‘ছিপ নৌকোয় এসো’-এর মতো অডিও গানের উদাহরণ টেনে বলেন, আমৃত্যু এই আঙিনাতেই থাকতে চান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)