ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে টানা কর্মসূচি ঘোষণা
ডুয়া ডেস্ক : রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আগামী ৭ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ২৭ বছরের আন্দোলনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি সম্পূর্ণ যৌক্তিক এবং সময়ের দাবি। এই দাবি বাস্তবায়নের জন্য আমরা যথাযথ প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যৌক্তিকতা তুলে ধরেছি। এটি শুধু তিতুমীরের শিক্ষার্থীদের স্বপ্ন নয়, এটি শিক্ষাব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয় অংশ।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ১৭-১৮ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান এবং ১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোশাররফ রাব্বি প্রমুখ।
লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা জানান, উপমহাদেশের প্রথম শহীদ প্রথম নেতা বীর মীর নিসার আলী তিতুমীরের নামে উপমহাদেশের সর্বোচ্চ শিক্ষার্থীদের বিদ্যাপীঠকে আগামী ৭ দিনের মধ্যে রাষ্ট্রীয় ভাবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিয়ে চলমান শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে।
আগামী ৭ দিনের কর্মসূচি সমূহ হলো-
১২-১৫ জানুয়ারি সকল তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এই ৪ দিন প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি লেখবে হ্যাশট্যাগ তিতুমীর বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। বিগত দিনে ছাত্রসমাজ প্রতিবাদের কৌশল হিসেবে এ এক আলাদা নজির স্থাপন করতে যাচ্ছে বলে জানান তারা। ১৬ জানুয়ারিতে তাহবান্দ হিসেবে ঘোষণা দেওয়া হলো। ১৭-১৮ জানুয়ারি ভয়েজ অব তিতুমীর ঘোষণা দেয়া হল।
এছাড়াও যদি মন্ত্রণালয় এই ৭ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় ভাবে জাতির উদ্দেশ্যে স্বীকৃতও না দেয় তাহলে ১৯ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আবারো ‘ক্লোজ ডাউন তিতুমীর’ ঘোষণা দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া