ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
‘শুভ সকাল’ দিয়ে প্রজেক্ট রেজা-পুতুলের দ্বিতীয় আয়োজন প্রকাশ
শিল্পী ও সংগীতায়োজক জুটি রেজা-পুতুল প্রকাশ করলেন তাদের নতুন রোমান্টিক গান ‘শুভ সকাল’। এটি প্রজেক্ট রেজা-পুতুলের দ্বিতীয় মিউজিক আয়োজন। গানের কথা ও সুর করেছেন গীতিকবি ও কণ্ঠশিল্পী লুৎফর হাসান। সংগীতায়োজন করেছেন সৈয়দ রেজা আলী। গানটি সম্প্রতি প্রকাশ হয়েছে প্রজেক্ট রেজা-পুতুল ইউটিউব চ্যানেলে।
‘শুভ সকাল’ গানটি সম্পর্কে শিল্পী পুতুল সাজিয়া সুলতানা বলেন, এটি নিখাঁদ এক প্রেমের গান, যেখানে সুর ও গায়কীর মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রেয়সী ও প্রেমিকের কথোপকথন। তিনি জানান, লুৎফর হাসানের সঙ্গে গায়কীতে উভয়েই নিজেদের সেরা চেষ্টা দিয়েছেন। আর সংগীতে পরিমিত ছাপ রেখেছেন সৈয়দ রেজা আলী।
গানটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন লুৎফর হাসান ও সৈয়দ রেজা আলীও। তারা জানিয়েছেন, ‘শুভ সকাল’-এর পর প্রজেক্ট রেজা-পুতুল থেকে আরও ছয়টি গান পর্যায়ক্রমে প্রকাশ পাবে। সব মিলিয়ে লুৎফর ও পুতুলের গাওয়া আটটি গান নিয়ে একটি পূর্ণাঙ্গ প্লেলিস্ট প্রকাশের পরিকল্পনা রয়েছে।
এদিকে লুৎফর হাসান বর্তমানে ব্যস্ত রয়েছেন একাধিক একক ও দ্বৈত গানের কাজ নিয়ে। পুতুল সাজিয়া সুলতানাও কাজ করছেন একক অ্যালবামসহ আরও কয়েকটি দ্বৈত প্রকল্পে। পাশাপাশি এই দুই শিল্পী ব্যস্ত রয়েছেন কথাসাহিত্য ও অন্যান্য লেখালেখি নিয়ে। আগামী একুশে বইমেলায় তাদের একাধিক উপন্যাস ও বই প্রকাশের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে সংগীতায়োজক সৈয়দ রেজা আলী ব্যস্ত সময় পার করছেন নতুন নতুন সংগীত নিরীক্ষা নিয়ে। ‘শুভ সকাল’ গানটির মাধ্যমে রেজা-পুতুল প্রজেক্ট আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী