ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
৭০০ কোটির ক্লাবে ‘কুলি’
সিনেমা মুক্তির মাত্র ছয় দিনের মাথায় ৭০০ কোটির ক্লাবের দিকে ছুটছে রজনীকান্ত অভিনীত এবং লোকেশ কঙ্গরাজ পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘কুলি’। থালাইভার নতুন এই সিনেমা বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে, যা দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কুলি’। একই দিনে মুক্তি পেয়েছিল হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানি অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘ওয়ার ২’। তবে রজনীকান্তের সিনেমার দাপটে বক্স অফিসে অনেকটাই পিছিয়ে পড়েছে ‘ওয়ার ২’। শুধু তাই নয়, ভারতের বাজারে দ্রুততম সময়ে ২০০ কোটি রুপি আয়ের রেকর্ডও গড়েছে সিনেমাটি।
ভারতীয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম ছয় দিনে শুধু ভারতেই সিনেমাটি আয় করেছে ২০৭.৯ কোটি রুপি। এরই মধ্যে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫৫৭ কোটি রুপিতে। এর সঙ্গে অ্যামাজন প্রাইমের কাছে ১২০ কোটি রুপিতে স্বত্ব বিক্রির আয় যোগ করলে ‘কুলি’র মোট আয় দাঁড়ায় ৬৭৭ কোটি রুপি, যা খুব শিগগিরই ৭০০ কোটির মাইলফলক স্পর্শ করবে বলে ধারণা করা হচ্ছে।
থ্রিলার ও রহস্যে ঘেরা এই সিনেমায় রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন আমির খান, দক্ষিণী তারকা নাগার্জুন, উপেন্দ্র, শ্রুতি হাসান এবং সত্যরাজের মতো বড় তারকারা। বিশেষ আকর্ষণ হিসেবে একটি চরিত্রে দেখা গেছে পূজা হেগড়েকেও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)