ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
রাউডি রাঠোর ২ হচ্ছে না
প্রকাশিত খবর অনুযায়ী, রাউডি রাঠোর ২ আর হচ্ছে না। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেছে, প্রযোজক শবিনা খান ও সঞ্জয় লীলা বানসালি টানা তিন বছরের চেষ্টার পরও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় বহুল প্রতীক্ষিত এই সিক্যুয়েল বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। সিক্যুয়েলের জন্য যে চিত্রনাট্য লেখা হয়েছিল, সেটিই এখন ব্যবহার করা হবে অন্য একটি সিনেমার জন্য।
ডিজনি ইন্ডিয়া, যারা ২০১২ সালের রাউডি রাঠোর-এর মেধাস্বত্বের অধিকারী, প্রাথমিক আলোচনার পরও সিক্যুয়েল অনুমোদন দিতে অনিচ্ছুক ছিলেন।
একটি সূত্র ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, ডিজনির অনাগ্রহের কারণে শবিনা খান ও সঞ্জয় লীলা বানসালি রাউডি রাঠোর ২ প্রোজেক্ট স্থগিত করেছেন। চিত্রনাট্যটি নতুন সিনেমার জন্য ব্যবহৃত হবে, যা আর রাউডি রাঠোর ব্র্যান্ডের অংশ হবে না।
শোনা যাচ্ছে, নতুন সিনেমার জন্য খ্যাতনামা তামিল নির্মাতা পি এস মিথরানকে পরিচালক হিসেবে নেওয়া হয়েছে। শুটিং শুরু হওয়ার সম্ভাবনা আগামী বছরের শুরুতে। তবে এখনো অভিনয়শিল্পীদের নাম জানানো হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)